আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের জেলপাতুয়া স্কুলের ছোটবন্ধুরা পেলো আমরা বন্ধু’র উপহার

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র খাতা-কলম উপহার পেলো আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের জেলপাতুয়া স্কুলের ছোটবন্ধুরা।

বৃহস্পতিবার (০৩ জুলাই ) সকালে আশাশুনি উপজেলার ০৫ নং বড়দল ইউনিয়নের ১৪১ নং জেলপাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলপাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিমন্যু কুমার সরকার সহকারি শিক্ষিক কমলেশ চন্দ্র বাছাড়, সুভাষ চন্দ্র মন্ডল, শর্মিষ্ঠা বাইন আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য সুমন ইসলাম, অর্ক মজুমদার প্রমুখ । খাতা কলম উপহার পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্র বাধন সরকার বলে, আজ আমাদের বিদ্যালয়ে বড়বন্ধুরা এসে সকলকে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। বিদ্যালয়ের শিক্ষক শর্মিষ্ঠা বাইন বলেন, আমাদের বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলের হওয়ায় এখানকার শিশুরা শহরের শিশুদের মত সকল সুযোগ সুবিধা পায় না। আমরা বন্ধু সংগঠনের উপহার তাদের লেখাপড়ায় উৎসাহ যোগাবে বলে আশা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *